Breaking News
Home / TRENDING / “রাস্তা আটকে শাহীনবাগের আন্দোলনে।” তীব্র অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

“রাস্তা আটকে শাহীনবাগের আন্দোলনে।” তীব্র অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি।

৬৫ দিন ধরে শাহীনবাগের (Shahinbag) রাস্তা আটকে নাগরিক সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে আন্দোলন চলছে। সেই আন্দোলনে সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে এই অভিযোগে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বিচারপতি সঞ্জয় কিষন কৌল ও বিচারপতি কেএম যোশেফের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেই মামলার শুনানিতেই তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে শীর্ষ আদালতের মন্তব্য, “অন্য জায়গায় আন্দোলন সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে হবে প্রতিবাদীদের।” শাহীনবাগের আন্দোলনকারীদের সঙ্গে মধ্যস্থতা করার জন্য দুই বর্ষীয়ান আইনজীবী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রনকে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিন শাহীনবাগ মামলার শুনানি শেষে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আন্দোলন করা নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার। তাঁরা তা করতেই পারেন। কিন্তু আদালতকে এটাও দেখতে হবে, সাধারণ জনজীবন সেই আন্দোলনের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছে কিনা। মধ্যস্থতাকারীরা কথা বলবেন শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে। এদিন শাহীনবাগের আন্দোলনকারীদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট বলেছে, “আজকে আপনারা আন্দোলন করছেন, কালকে শহরের অন্য একটি জায়গায় সমাজের অন্য একটি অংশের মানুষ ধর্নায় বসবে। তখন কী হবে? ট্রাফিকের গতি তো আর আন্দোলনের জন্য শ্লথ হতে পারে না!” দিল্লি প্রশাসনের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, “প্রশাসন জোর করে আন্দোলনকারীদের সরাতে চায় না। তার চেয়ে তাঁরাই বরং অন্য জায়গা বেছে নিন আন্দোলনের জন্য।”

আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। শীর্ষ আদালত বলেছে, এরপরেও যদি দুই আইনজীবীর কারও সাহায্যের প্রয়োজন হয়, তাহলে প্রাক্তন তথ্য কমিশনার ওয়াজহত হাবিবুল্লা তাঁদের সাহায্য করতে পারেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *