Breaking News
Home / TRENDING / ফেসবুকে বিপজ্জনক বিষয়, দায় নিতে হবে রাষ্ট্রকেই : জুকেরবার্গ

ফেসবুকে বিপজ্জনক বিষয়, দায় নিতে হবে রাষ্ট্রকেই : জুকেরবার্গ

নিজস্ব প্রতিনিধি।

ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য আর ভুয়ো অ্যাকাউন্টের ঠেলায় বহুদিন ধরেই রীতিমত অসুবিধায় ব্যবহার কারীরা। ফেসবুকে (Facebook) এই নিয়ে অভিযোগও জানিয়েছেন তাঁরা বারবার। খবর পেয়ে সেই তথ্য সাময়িকভাবে ডিলিট হলেও অন্য কোনও ভুল তথ্য তার জায়গা নিয়েছে। এমন ঘটনা হামেশাই হয় ফেসবুকে। এবার এই নিয়ে জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক এক সন্মেলনে মুখ খুললেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ (Mark Jukerbarg)। তাঁর মতে ফেসবুকে ভুয়ো আর বিপজ্জনক তথ্য আটকাতে রাষ্ট্রকেই অগ্রনী ভূমিকা নিতে হবে। তিনি বলেন সোস্যাল সাইট সাধারণ মানুষের মত প্রকাশের জায়গা। এখানে প্রাইভেট কোনও কোম্পানির নজরদারি সবসময় অভিপ্রেত নয়। এই কাজের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তবে সেই সঙ্গে চিনের উদাহরণ দিয়ে তিনি বলেন সোস্যাল সাইটে অতিরিক্ত নজরদারির কড়াকড়ি স্বৈরতান্ত্রিকতারই নামান্তর ।

সে বিষয়েই সকলকে সচেতন থাকতে হবে। সেই সঙ্গে তিনি একথাও বলেছেন যতদিন না এই ধরণের কোনও আইন বা নির্দেশিকা আসছে ততদিন ফেসবুক তার সীমিত ক্ষমতার মধ্য যতটা সম্ভব এই কাজ করে যাবে। যদিও যাঁরা ভুয়ো এবং বিপজ্জনক খবর ছড়ায় তাঁরা এখন অনেক উন্নত প্রযুক্তির মাধ্যমে কাজ করছে বলে জানান তিনি। কিন্তু তারই মধ্য ফেসবুক নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন ১০ লাখের বেশি ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করে ডিলিট করে। ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে বিষয়বস্তু খতিয়ে দেখার কাজে বাজেটও বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *