Breaking News
Home / TRENDING / শাহীনবাগের আন্দোলন পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত, অভিযোগ প্রধানমন্ত্রীর

শাহীনবাগের আন্দোলন পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত, অভিযোগ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি।

শাহীনবাগের আন্দোলন সম্পূর্ণ পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য দিনের পর দিন শাহীনবাগকে মদত দিয়ে যাচ্ছে কংগ্রেস এবং আপ। বিধানসভা ভোটের আগে দিল্লিতে তাঁর প্রথম নির্বাচনী প্রচারে কংগ্রেস এবং আপের দিকে এ’কথা বলে অভিযোগের তীর ছুঁড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর অভিযোগ, ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্যই এইসব করছে এরা। সংবিধান এবং পতাকার দোহাই দিয়ে বিরোধীরা আসলে অসাংবিধানিক কাজ করছে। প্রায় এক ঘণ্টার ভাষণে তিনি বলেন যে শাহীনবাগে যা চলছে তা যদি আরও একটা রাস্তায় শুরু হয়, তারপরে আরও একটা রাস্তা, এমনভাবে চললে দিল্লি স্তব্ধ হয়ে যাবে। এই নৈরাজ্য চলতে দেওয়া যায় না। দিল্লিতে ঘৃণার রাজনীতি চলবে না, এখন এখানে শুধু উন্নয়নের রাজনীতি হবে।
নিবাচনী প্রচারে নাগরিকত্ব আইন, বাটলা হাউস এনকাউন্টার থেকে রাম জন্মভূমি সেখান থেকে সর্জিকাল স্ট্রাইক সমস্ত প্রসঙ্গই নিয়ে আসেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “বিরোধীরা আমাকে বলেন আপনি সব কিছু নিয়ে এত দ্রুত এগোচ্ছেন কেন ? আমার জবাব, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলির সমাধানের কোনও চেষ্টা করা হয়নি। দিল্লির মানুষকে কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এখান থেকে অবৈধ কলোনিগুলি তুলে দেব। সে প্রতিশ্রুতি রাখতে আমি বদ্ধ পরিকর। আমি পারলে আরও দ্রুত কাজ করে দেখাতাম। কারণ এই সব কিছুর সঙ্গে দেশের উন্নতি জড়িত। যা বিরোধীরা চায় না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *