Breaking News
Home / TRENDING / “বাংলাদেশী ভারত ছাড়ো !” লিখে মহারাষ্ট্রে পোস্টার দিল নবনির্মাণ সেনা

“বাংলাদেশী ভারত ছাড়ো !” লিখে মহারাষ্ট্রে পোস্টার দিল নবনির্মাণ সেনা

নিজস্ব প্রতিনিধি।

বাংলাদেশীদের ভারত ছাড়তে বলার হুমকি দিয়ে মহারাষ্ট্রের রায়গড়ে পোস্টার দিল নবনির্মাণ সেনা (Nabanirman Sena)। পোস্টারে বলা হয়েছে বাংলাদেশীদের দেশ ছাড়তে হবে, নয়ত নবনির্মাণ সেনার নিজস্ব কায়দায় তাঁদের দেশ থেকে তাড়ানো হবে। পোস্টারের একদিকে রয়েছে এই দলের নেতা রাজ ঠাকরে এবং অন্য দিকে তাঁর ছেলে অমিত ঠাকরের ছবি।

কিছুদিন আগেই রাজ ঠাকরে ঘোষণা করেছিলেন পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জনসমাবেশ করা হবে আগামী ৯ ফেব্রুয়ারি। ঠাকরে বলেন নাগরিকত্ব আইন নিয়ে বিতর্ক বা দ্বিমত থাকতে পারে, কিন্তু এমন কাউকে এদেশে বরদাস্ত করা হবে না যাঁরা অবৈধভাবে এদেশে ঢুকে এসেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *