ভাস্কর মান্না:
শাহিদ কাপুরের আগামী ছবি ‘কবীর সিংহ’ এর শ্যুটিং চলছে মুসৌরীতে। সেখানেই ছবির সেটে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রাম কুমার।
ছবির প্রযোজকরা জানিয়েছেন, ৩৫ বছর বয়সের জেনারেটর অপারেটর রাম কুমার, যিনি দেরাদুন থেকে এই ছবির শ্যুটিংয়ের কাজে এসেছিলেন। রাম কুমার যখন জেনারেটরের জলস্তর পরীক্ষা করতে যান সেই সময় তাঁর মাফলারটি জেনারেটরের পাখায় আটকে যায়। ফলে তার মাথায় গুরুতর চোট লাগে। রাম কুমারকে দেরাদুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু হয় তাঁর। রামকুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টিম ‘কবীর সিং’ সহ ছবির কলাকুশলীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news