নীল বণিক:
অর্জুন সিংহ-র ভোট ম্যানেজারদের ভাঙানোর কাজে হাত দিলেন মুকুল রায়। শুক্রবার বিজেপির রাজ্য সদর দফতরে বসে ভাঁটপাড়া পুরসভার বুথস্তরের একাধিক ভোট ম্যানেজারকে বিজেপিতে যোগদান করালেন মুকুল রায়। অনিল গুপ্তা, সুনীল সাউ, শুভম সিংহরা একসময়ে তৃণমূলের হয়ে ভোট করাতো। ২০১৯-এ হিসেবটা বদলে যাবে বলে জানান মুকুল রায়।
এদিন তৃণমূলের রাজনীতি ছেড়ে সরাসরি ওঁরা বিজেপিতে যোগদান করলেন বলে জানান তিনি। বাংলায় অবাধ নির্বাচন হলে তৃণমূলকে হেলায় হারানো সম্ভব। মানুষ বুঝতে পারছে গণতন্ত্র বিসর্জন গেলে রাজ্যের পক্ষে তা ভয়ানক। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সামিল হতে তৃণমূলিরাও বিজেপিতে যোগদান করছেন বলে মনে করেন মুকুল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news