Breaking News
Home / TRENDING / শ্রীকান্তের গ্রেফতারি, সিবিআইকে তোপ দেগে তিন ট্যুইট মমতার

শ্রীকান্তের গ্রেফতারি, সিবিআইকে তোপ দেগে তিন ট্যুইট মমতার

নীল রায়:

শ্রীকান্ত মোহতার গ্রেফতারীর ২৪ ঘন্টার মধ্যেই সিবিআইয়ের ওপর তিনটি ট্যুইট হামলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা করা করি গিয়েছিল যে তাঁর এমন ঘনিষ্ঠ অনুগামীর গ্রেফতারিতে প্রতিক্রিয়া জানাবেন তিনি। যদিও এদিনের ট্যুইটে শ্রীকান্ত মোহতার নাম উল্লেখ করেননি মমতা। তবে তিনি সিবিআই সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে বিজেপি দ্বারা পরিচালিত বলে সরাসরি তোপ দেগেছেন মমতা বলেছেন, কলকাতায় আগত ব্রিগেড সমাবেশ হাজির বিরোধীদের বাছাই করে করে সিবিআইয়ের হাতে হেনস্থা করা হচ্ছে যা প্রতিহিংসার রাজনীতি।

এদিনের তিন ট্যুইটে অখিলেশ যাদব ও মায়াবতী উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন মমতা। শুক্রবার সকালে কলকাতায় সিবিআই কর্তার গাড়িতে আহত হয়েছেন এককজন। সেই ঘটনার কথাও ট্যুইটারে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সিবিআই তদন্ত যে আসলে রাজনীতির খেলা, অভিযোগের সুরে তা জানিয়েছেন মমতা।

তবে রাজনৈতিক মহল মনে করছে শ্রীকান্ত মোহতা মমতার অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার কারণে রাগে এই দুটি ট্যুইট করেছেন তিনি। এর মধ্যেই শুক্রবার হরিয়ানার প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র হুডার বাড়ি-সহ ৩০টি জায়গায় তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ঠিক তার আগেই কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক প্রতিহিংসার কাজে ব্যবহারের জন্য বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা বারোটা বাজার পর কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক  ট্যুইট করেন। লেখেন, “মাথাহীন এজেন্সি এখন মেরুদণ্ডহীন বিজেপিতে পরিণত হয়েছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *