Breaking News
Home / TRENDING / ‘মেয়েকে আরতি করতে দেখে টিভি ভেঙে ফেলছিলাম।’ শাহিদ আফ্রিদির মন্তব্যে জোর বিতর্ক

‘মেয়েকে আরতি করতে দেখে টিভি ভেঙে ফেলছিলাম।’ শাহিদ আফ্রিদির মন্তব্যে জোর বিতর্ক

নিজস্ব সংবাদদাতা।

“মেয়েকে আরতি করতে দেখে টিভি ভেঙে ফেলছিলাম।” প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদির (Sahid Afridi) এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি পাকিস্তানের এক টিভি শোয়ে এক প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেন, “আমার স্ত্রী খুব ভারতীয় চ্যানেলের সিরিয়াল দেখত। আমি ওকে বলেছিলাম একা থাকলে দেখবে। কিন্তু মেয়ের সামনে একদম ভারতীয় সিরিয়াল দেখবে না।”

এরপরেই আফ্রিদি বলেন “ওই যে ভারতীয় সিরিয়ালে দেখায় না থালা নিয়ে ঘোরাচ্ছে! কী যেন বলে!” জবাবে সঞ্চালিকা আফ্রিদিকে বলেন, “আরতি!” আফ্রিদি বলে, “হ্যাঁ ওই আরতি না কী বলে! একদিন দেখি হাতে থালা নিয়ে মেয়ে টিভির সামনে দাঁড়িয়ে ওই করছে। দেখে মাথাটা গরম হয়ে যায়। আমি দেওয়ালে আছড়ে টিভি ভেঙেছিলাম।” এরপরই নেটিজেনদের নিশানা শুরু করেন শাহিদ আফ্রিদিকে। প্রশ্ন উঠছে, আফ্রিদির মতো ক্রিকেটার কীভাবে ভারতীয় সংস্কৃতির প্রতি মেয়ের আকৃষ্ট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এতটা অসহিষ্ণু হতে পারে?

সম্প্রতি প্রাক্তন পাকিস্তান পেসার শোয়েব আখতার (Shoib Akhtar) মন্তব্য করেন, দানিশ কানেরিয়াকে হেনস্তা করা হয়েছে কেবল হিন্দু হওয়ার কারণে। সেই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে দানিশ কানেরিয়া (Danish Kanaria) ইউটিউবে শোয়েবের বলা কথাকে সমর্থন করেন। তার মধ্যেই শাহিদ আফ্রিদির এমন বয়ান ঝড় তুলেছে দুই প্রতিবেশী রাষ্ট্রে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *