ওয়েব ডেস্কঃ
এটিএম কার্ড ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা। ১ জানুয়ারি থেকে এসবিআই, পিএনবি, এইচডিএফএস, আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম কার্ড বন্ধ হতে পারে!
যেসব সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের এটিএম কার্ডে ইএমভি (ইউরোপে, মাস্টারকার্ড এবং ভিসা) থাকবে না সেইসব কার্ডগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্ক কর্তৃপক্ষের মতে, এটিএম কার্ডে সুরক্ষা বাড়ানোর জন্যই এই পদ্ধতি আনা হচ্ছে। এতদিন নন ইএমভি এটিএম ডেবিট কার্ডে চিপ লাগানো থাকে না। নতুন ইএমভি ডেবিট কার্ডে ম্যাগনেটিক চিপ লাগানো থাকবে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশানুসারে, ভারতের সমস্ত ব্যাঙ্কের এটিএম কার্ডে ম্যাগনেটিক সিস্টেম করা হচ্ছে। তাই সবাইকে তাঁর ডেবিট কার্ড পরিবর্তন করে ইএমভি কার্ড করে নিতে হবে। এটার জন্য শুধুমাত্র ব্যাঙ্কে আবেদন করলেই পাওয়া যাবে। এছাড়া এটিএম মেশিন থেকেও নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করা যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news