সূর্য সরকার।
সংশােধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদ পড়তে গিয়ে উত্তরপ্রদেশে হেনস্থা হয়েছে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা (Priyanka Gandhi Vadra)। তার ফলস্বরূপ রবিবার কংগ্রেসের আন্দোলনে ফের উত্তাল হল শহর কলকাতা। গত কয়েকদিনের মতাে রবিবারও কলকাতা প্রত্যক্ষ করল কংগ্রেসের (Congress) কর্মী সমর্থকদের প্রতিবাদে অবিশ্রান্ত ঢেউ । শুধু কালা কানুন নাগরিকত্ব আইনি ও শনিবার প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থার প্রতিবাদে এদিন কংগ্রেস কর্মী সমর্থকরা পথে নামেন । অন্ধকারের থেকে আলাের দিশা পেতে এদিন বিশাল মিছিলে কর্মী সমর্থকরা সমস্বরে স্লোগান তােলেন, কেন্দ্রের স্বৈরাচারী নরেন্দ্র মােদি সরকারের কালা কানুন রুখতেই হবে ।
এদিন দুপুর থেকেই শহরের বিভিন্ন দিক থেকে কর্মী সমর্থকরা একে একে সমবেত হতে থাকেন ধর্মতলায়। প্রতিবাদ মিছিল ধর্মতলা থেকে শুরু করে বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেনপর্যন্ত করা হবে বলে পুলিশের কাছ থেকে অনুমতি পেয়েছিল এই মিছিল। কংগ্রেসের এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও রকম অবাঞ্ছিত ঘটনা না ঘটে তার জন্য মিছিলের শুরু থেকে শেষপর্যন্ত রাস্তার দু’ধারে ছিল পুলিশের কড়া পাহাড়া এবং আঁটোসাঁটো বন্দোবস্ত । মিছিল বিজেপি রাজ্য দফতরে পৌঁছােনাের আগেই পুলিশ কড়া বেষ্টনী তৈরি করে । কলকাতা পুলিশের একাধিক পদস্থকর্তা এবং বিশাল পুলিশবাহিনী কার্যত ঘিরে রাখে বিজেপির রাজ্য দফতর ।
পুলিশের সমস্ত আশঙ্কাকে অমূলক করে এই মিছিল চলেছে শান্তিপূর্ণভাবেই। পড়ুয়াদের হাতে ধরা ছিল জাতীয় পতাকা , পােস্টার । প্রতিকীভাবে কয়েকজনকে বিভিন্ন মনীষী র মতো সাজানো হয়। সাজানো হয় গান্ধীজির রূপে। এছাড়াও, হিন্দু, মুসলিম, খ্রিস্টানও সাজানো হয়। মিছিল থেকে শােনা যায় প্রতিবাদী গান – কবিতা – স্নােগানও । পড়ুয়াদের এই মিছিলের ফলে এদিন প্রশস্ত সেন্ট্রাল এভিনিউ দিয়ে কয়েকঘন্টার জন্য যানচলাচল পুরােপুরি স্তব্ধ হয়ে যায় । রাজপথ জুড়ে মিছিল দেখতে দু ’ পাশে উৎসুক জনতার ভিড় । মিছিল রাজ্য দফতরের কাছাকাছি আসতেই কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় । নাগরিকত্ব আইনের প্রতিবাদে কংগ্রেস কর্মীরা প্রতিবাদের সুর চড়াতেই বিজেপির রাজ্য দফতরের সামনে । জড়াে হওয়া কর্মী সমর্থকরা নাগরিকত্ব আইনের সমর্থনে পাল্টা স্নােগান তুলে এলাকার , পরিবেশ কিছুটা উত্তপ্ত করে তােলে । পুলিশের সঙ্গে মিছিলের কর্মীদের কিছুটা ধস্তাধস্তি হলেও পুলিশ চটজলদি পরিস্থিতি সামাল দেয় । এদিন কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় তাদের মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে । একইভাবে পুলিশও এদিন এই মিছিলকে শান্তিপূর্ণ ছিল বলে সার্টিফিকেট দিয়েছে । এদিন মিছিলে অংশ নেওয়া প্রতিবাদীদের অনেকেই জানান , এই স্বৈরাচারী মনােভাবের বিরুদ্ধে কর্মীদের লাগাতার আন্দোলন চলবে । তবে এই আন্দোলন বা প্রতিবাদ হবে শান্তিপূর্ণভাবে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news