Breaking News
Home / TRENDING / করোনা তহবিলে দান করেও কোরানের অনুশাসনে চুপ শাহরুখ ?

করোনা তহবিলে দান করেও কোরানের অনুশাসনে চুপ শাহরুখ ?

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

করোনা মোকাবিলায় সেলেবরা প্রচুর অর্থসাহায্য করছেন। অক্ষয়কুমার দিয়েছেন ২৫ কোটি টাকা।ঋত্বিক রোশন এবং প্রভাস দিয়েছেন ২০ লাখ এবং ২৫ লাখ টাকা। সুরেশ রায়না এবং সচিন তেন্ডুলকর দিয়েছেন ৫২ লাখ এবং ২৫ লাখ টাকা। কিন্তু বলিউডের তিন খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন কারও নাম নেই তালিকায়।

এখনও পর্যন্ত এঁরা দেশের এই দুঃসময়ে কোনও রকম অর্থসাহায্য করেছেন বলে জানা যায় নি। তিন সুপারস্টারের ফ্যানেরা এখন রীতিমত দুষছেন এঁদের। বারবার প্রশ্ন তুলছেন কী কারণে কোনওরকম সাহায্য আসেনি এঁদের কাছ থেকে।এর মধ্যেই শাহরুখের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে শাহরুখ বলছেন, কোরানে বলা আছে যে দান করে তা জাহির করলে দানের উদ্দেশ্য নষ্ট হয়। সেই জন্য দান গোপনে করা উচিত। তিনি সেই জন্যই চ্যারিটি করে বলার পক্ষপাতী নন। তাহলে কি শাহরুখ গোপনে অর্থসাহায্য করেছেন কিন্তু কোরানের অনুশাসন মেনে বলছেন না সে কথা ? এখন সেই প্রশ্নই তুলছেন নেটিজেনরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *