Breaking News
Home / TRENDING / করোনা পরিস্থিতি : “আগামী দু’সপ্তাহ খুব খুব জরুরি সময়” বললেন মুখ্যমন্ত্রী

করোনা পরিস্থিতি : “আগামী দু’সপ্তাহ খুব খুব জরুরি সময়” বললেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

করোনা ভাইরাসের আক্রমণ নিয়ে‌ চিন্তিত গোটা দেশ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও চিন্তিত দেশের জনতার সুরক্ষা নিয়ে। সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায় ধরা পড়ল সেই উৎকণ্ঠা। এদিন তিনি বলেন, “আগামী দু’সপ্তাহ খুব খুব জরুরি সময়। এই সময়টা সব রকম অনুশাসন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলেই করোনা এড়িয়ে সুস্থ থাকা যেতে পারে। বারবার হাত ধুতে হবে। গ্লাভস বা মাস্কও দীর্ঘ সময় ধরে সাবানে ধুতে হবে।”

তবে তিনি আশ্বাস দেন, “মোবাইল ভেন্টিলেটরের ব্যবস্থা করা হচ্ছে। খুব বাড়াবাড়ি না হলে, অঙ্গ কাজ করা বন্ধ না করে দিলে, এত ভয়ঙ্কর নয় এই অসুখ।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “সাধারণ সুস্থসবল মানুষ চট করে করোনায় সংক্রামিত হন না সাধারণত। যাঁদের ক্রনিক অসুখ আছে, ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে, নিউমোনিয়ার ধাত আছে, কিডনি বা লাংসের অসুখ রয়েছে, তাঁদের সম্ভাবনা একটু বেশি। বাকিদের এত ভয় পাওয়ার কারণ নেই। অত চিন্তা করার কারণ নেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *