Breaking News
Home / TRENDING / বাংলায় প্রচারে সংঘের ওপর নির্ভর করছেন শাহ

বাংলায় প্রচারে সংঘের ওপর নির্ভর করছেন শাহ

নীল বণিক

বাংলায় সংগঠন বৃদ্ধি করতে সংঘের কর্মীদের ওপর নির্ভর করছেন অমিত শাহ। বুধবার পোর্টট্রাস্টের গেষ্টহাউসে সংঘের কর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ন বৈঠক সারেন অমিত শাহ। সংঘ সূত্রের খবর বৈঠকে সংঘের কর্তাদের ২২টি লোকসভা কেন্দ্রে প্রচারের জন্য এখন থেকেই ঝাঁপাতে অনুরোধ করেন দলের সর্বভারতীয় সভাপতি। রাজ্য বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেই সংঘের নেতাদের রাজ্যে কাজ করার কথা বলেন তিনি। প্রয়োজনে এবার থেকে সংঘ নেতাদের সঙ্গে এরাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ঘনঘন বৈঠক করার পরামর্শও দেন অমিত শাহ। সংঘের কর্তাদের ছাড়া রাজ্য বিজেপির প্রসার সম্ভব নয়, তা বিলক্ষণ বুঝেছেন সর্বভারতীয় সভাপতি। তাই নিজের দলের নেতাদেরও সংঘের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন অমিত শাহ। এমনকি প্রাক্তন রাষ্ট্রপতির সংঘের অনুষ্ঠানে যাওয়ার কথা রাজ্য জুড়ে প্রচারে আনার কথা বলেন তিনি। রাজ্যের ব্রাহ্মণ ভোটকে নিজেদের অনুকূলে আনতে প্রণবের সংঘের অনুষ্ঠানে যাওয়াকে প্রচারে আনার কথা দলের নেতাদের বলেছেন অমিত শাহ। রাজ্যের হিন্দু যুবকদের মধ্যে রাষ্ট্রবাদের ভাবনা জাগিয়ে তুলতে বিশেষ দিন গুলিতে সংঘ ও দলকে কর্মসূচী নিতে বলেছেন অমিত শাহ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *