Breaking News
Home / TRENDING / তৃণমূল হুমকিকে ভয় পায় নাঃ অমিত মিত্র

তৃণমূল হুমকিকে ভয় পায় নাঃ অমিত মিত্র

ঈষাণিকা ভোরাই

যখন রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি উপস্থিত তখনই নবান্নে গর্জে উঠলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর বক্তব্য, বিজেপি একটি সন্ত্রাসবাদী সংগঠন। ওঁরা রাজনীতিতে অনাহুত। অমিত শাহ-র নাম না করে অমিত মিত্র বলেন, দাঙ্গায় অভ্যস্ত দাঙ্গাকারী একটা মানুষ, তার সাহস হয় কী করে একজন পিপলস লিডারের বিরুদ্ধে এই ধরনের কথা বলার? তিনি আরও বলেন, ভারতে একটা নিও ইমার্জেন্সি তৈরি করেছে এরা। মানুষ ওদের গুজরাতে প্রত্যাখ্যান করেছে। ওরা কমিউনাল, দাঙ্গাকারী ফেস, ওরা হুমকি দিচ্ছে। বিরোধীদের উদ্দেশ্যে অমিত মিত্রের ঘোষণা, তৃণমূল কংগ্রেসকে হুমকি দিয়ে লাভ নেই। তৃণমূল হুমকিকে ভয় পায় না। অমিত শাহ-র পাল্টা দিয়ে আমিত মিত্র প্রশ্ন তোলেন, রাষ্ট্রীয় স্তরে যাঁর কোন রাজনৈতিক ইতিহাস নেই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন?

অমিতের মিত্রের মতে, ৩৮টা প্রকল্প কেটে দেওয়া হয়েছে, ২৮টা প্রকল্প ছেঁটে দেওয়া হয়েছে। ওরা যে প্রকল্প কেটে দিয়েছেন সেই প্রকল্পগুলি আমরা চালাচ্ছি। মিথ্যা কথা বলার একটা সীমা থাকা উচিত। এস, গ্রাম বাংলায় যাও, দেখো কী হয়েছে। তারপর বলবে টাকা কোথায় গেল। টাকা যদি গ্রাম বাংলায় না পৌঁছত তাহলে কি গ্রাম বাংলার মানুষ আমাদের এই ভাবে ভোট দিত?

রাজ্যের অর্থমন্ত্রী আরও বলেন, ওঁরা এমার্জেন্সিতে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই ২০১৯-এ রাজ্যে ওঁদের সরকার আসবে বলে বলছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *