Breaking News
Home / TRENDING / শৈলজা কাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার মেরঠ থেকে

শৈলজা কাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার মেরঠ থেকে

নিজস্ব সংবাদদাতা
শৈলজা দ্বিবেদী হত্যা কাণ্ডে ব্যবহৃত ছুরিটি মেরঠের কাছ থেকে উদ্ধার করা হয়েছে । তবে অভিযুক্ত মেজর নিখিল হান্ডা এখনও নানাভাবে তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে । ঘটনার দিন তিনি যে জামা পড়েছিলেন তা কোন দোকান থেকে কেনা এবং কোথায় রাখা হয়েছে তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন মেজর হান্ডা। এই হত্যার সঙ্গে অভিযুক্ত মেজর হান্ডার খুড়তুতো ভাইয়ের কী যোগ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, ২৩জুন দিল্লির ব্রার রোডে সহকর্মী আরেক মেজরের স্ত্রী শৈলজা দ্বিবেদীকে খুন করে নিখিল হান্ডা। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং শৈলজা সম্পর্ক শেষ করে দিতে চাইলে তাঁকে হত্যা করে নিখিল হান্ডা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *