Breaking News
Home / TRENDING / ‘বিজেপিতে থাকা সম্ভব নয়’, ইস্তফার ইচ্ছেপ্রকাশ শোভন-বৈশাখীর

‘বিজেপিতে থাকা সম্ভব নয়’, ইস্তফার ইচ্ছেপ্রকাশ শোভন-বৈশাখীর

ওয়েব ডেস্ক:

শেষ পর্যন্ত ‘নিষ্কৃতি’ চাইলেন শোভন-বৈশাখী। বিজেপি ছাড়তে চাইলেন তাঁরা। শোভন চট্টোপাধ্যায় এখনও মুখ না খুললেও এই শব্দেই গেরুয়া শিবির ত্যাগ করার ইচ্ছে প্রকাশ করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আপাতত দল থেকে ‘নিষ্কৃতী’ চেয়েছেন তাঁরা। এও বলেছেন যে প্রয়োজনে দু’জনের পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন কেন্দ্রীয় নেতৃত্বকে।

এ’বিষয়ে শনিবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌যোগদানের পর থেকেই একগুচ্ছ ঘটনা আমাদের বিরক্ত করছিল। আমার ব্যাপারে বলা হচ্ছিল আমি পদ নিয়ে উচ্চাকাঙ্খী। কখনও শোভনবাবুকে আমন্ত্রণ জানানো হলেও আমাকে হয়নি। অসত্য কথা বলে আমাদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। পুরনো দলের চটিতেই যদি বিজেপি পা গলায় তাহলে তো পুরনো দলেই থাকা যেত।’‌ বৈশাখীর দাবি, শোভন চট্টোপাধ্যায় কোনও দলেই যোগ না দিয়ে রাজনৈতিক সন্ন্যাস নিতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘‌শোভনবাবু আমাকে বলেছেন যেখানে সেতুটাই ছিলে তুমি সেটাই ভেঙে দিয়ে ওরা আমার কাছে পৌঁছতে চাইছে। আমাদের মনে হয়েছে, এই পরিবেশে কাজ করা সম্ভব নয়।’‌
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে শোভন-বৈশাখী বৈঠক করেন। সূত্রের খবর, সেদিনই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন তাঁরা। বৈশাখী জানান, বিজয়বর্গীয়র কাছেই তাঁদের, বিশেষত তাঁর ব্যাপারে দলে চলা অপপ্রচারের ব্যাপারে জানতে পারেন তিনি।

বৈশাখীর বক্তব্য, ‘‌বৃহস্পতিবারই প্রথমবার বিজয়বর্গীয়র সঙ্গে দেখা হয়। শোভনবাবু বিজয়বর্গীয়কে বলেছেন, যে মানুষটা আমাকে রাজনীতিতে থাকতে উদ্বুদ্ধ করেছেন তাঁকে নিয়েই দলে অপপ্রচার করা হচ্ছে। আমরা তো কিছুই চাইনি। মর্যাদার সঙ্গে কাজ করতে চেয়েছি। তাই বিজয়বর্গীয়কে বলেছি, যা শুনছি তাতে আর একমুহূর্ত বিজেপিতে থাকা সম্ভব নয়। আমাদের নিষ্কৃতি দেওয়া হোক।’‌
উল্লেখ্য, ১৭ দিন আগে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন শোভন-বৈশাখী। সেদিন সেখানে দেবশ্রী রায় পৌঁছনোয় ওই দিন থেকেই  শুরু হয় ডামাডোল। প্রথম থেকেই দীর্ঘদিনের রাজনীতিক, বিধায়ক, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সমান গুরুত্ব দাবি করছিলেন শোভনেড় ‘বন্ধু’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই যা সম্পূর্ণত মেনে নিতে পারেনি বিজেপি। এরমধ্যে দেবশ্রী রায় বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা তা নিয়ে আরেকচোট নাটক শুরু হয়। সবশেষে বিজেপি কার্যালয়ের বিশেষ বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় উষ্মা প্রকাশ করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর আজ সরাসরি গেরুয়া শিবির থেকে ‘নিস্কৃতি’ চাইলেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *