ওয়েব ডেস্ক:
কূটনীতিতে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরেও ভারত নিয়ে নাকগলানো অব্যাহত পাকিস্তানের। এবার অসমের এনআরসি নিয়ে উস্কানিমূলক টুইট করার অভিযোগ উঠল স্বয়ং পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে।
ইমরানের অভিযোগ, ভারত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে খবর আসছে মোদী সরকার কীভাবে মুসলিম সম্প্রদায়কে জাতিগতভাবে নির্মূল করতে চাইছে। এই ধরনের টুইট করে যে পাক প্রধানমন্ত্রী ফের আন্তজার্তিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন তা পরিষ্কার। ইমরানের ভাষায়, গোটা বিশ্ব বুঝতে পারছে অশনি সংকেতের ঘণ্টা বাজতে শুরু করেছে। মুসলিমদের লক্ষ্য করেই কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।

প্রসঙ্গত, কাশ্মীর থেকে ৩৭০ বিলোপের পর থেকেই আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেছে পাকিস্তান। এবং ব্যর্থ হয়েছে। ইসলামাবাদের অনুরোধেই রুদ্ধদ্বার বৈঠক হয় রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে। কিন্তু চিন ছাড়া পাকিস্তানের পাশে কেউ দাঁড়ায়নি। রাশিয়া, ব্রিটেন, আমেরিকা এবং ফ্রান্স সাফ জানিয়ে দেয়, কাশ্মীর সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এরপর আজকের টুইটে প্রমাণিত, যেনতেন প্রকারেন কাশ্মীর তথা গোটা ভারতে হিংসার বাতাবরণ তৈরির চেষ্টা চালাচ্ছে ইমরান সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news