নিজস্ব সংবাদদাতা:
ঝাড়গ্রাম, ১৪ নভেম্বর: গত ২ সপ্তাহে লালগড়ের পূর্ণাপানীতে ৬ জন শবর-এর মৃত্যু হওয়ায় অাজ এলাকা ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। তারা জানান অাবাস, খাদ্য, নিয়মিত চিকিৎসা সমস্ত সরকারি সুবিধা পেলেও মদ খাওয়ার অভ্যাস না ছাড়তে পারায় একটা নির্দিষ্ট বয়সের পর শবরদের শরীর ক্ষয় হতে শুরু করে। এবং তার জেরে সাধারণ নিয়মেই মৃত্যু ঘটে। সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা স্বীকারও করেন শবররা, দাবি করেন আধিকারিকরা। তারপরেও এলাকায় কোনও সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এদিন এলাকায় আসে প্রশাসন। স্থানীয় নেতৃত্বও এলাকাগুলির খবর নেয় বুধবার।
এই বষয়ে এক জনপ্রতিনিধির বক্তব্য, এবার সরকারের কাছে অাবেদন রাখা হবে…. যখন কেউ মদ খাবে পুলিশ তার সঙ্গে যাবে। মদ খাওয়ার পর তাকে বাড়িতে পৌছে দেওয়া হবে। পরের দিন সিএমওএইচ লিভার ফাংশন টেষ্ট করে তার সুস্থ থাকার রিপোর্ট দেওয়া হবে। তারপর ফের সন্ধ্যা বেলা মদ খাওয়ার ছাড়পত্র পাওয়া পাবে। পূর্ণাপানিতে আজ সেখানকার শিশুদের দুপুরের খাওয়ার ব্যবস্থা করেন প্রশাসনিক আধিকারিকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news