Breaking News
Home / TRENDING / ছট পুজোয় ব্যস্ত গৃহস্থ, বাড়ি ফাঁকা পেয়ে লক্ষাধিক টাকার অলঙ্কার নিয়ে চম্পট চোরের

ছট পুজোয় ব্যস্ত গৃহস্থ, বাড়ি ফাঁকা পেয়ে লক্ষাধিক টাকার অলঙ্কার নিয়ে চম্পট চোরের

নিজস্ব সংবাদদাতা:

শিলিগুড়ি, ১৪নভেম্বর: ছট পুজো দিতে গিয়ে খোয়া গেল অলঙ্কার, টাকা। ছট পুজোর আনন্দের মাঝে বিষাদ ভড়ে গেল শিলিগুড়ির লেকটাউনের গুহ পরিবারে। বুধবার ভোরে ছটপুজো দেখতে গিয়ে সর্বশান্ত হতে হল লেকটাউনের এক দম্পতিকে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শিলিগুড়ি থানায়। তদন্তে নেমেছে পুলিশ।

শিলিগুড়ি পৌরসভার ৩৩নং ওয়ার্ডের বাসিন্দা পরিবারের কর্তা দেবব্রত গুহ ও তার স্ত্রী প্রিয়া গুহ জানান, বুধবার ভোরে তাঁদের পরিবারের সকলেই ছট পূজোর নিয়ম মেনে সূর্য প্রণামে বেড়িয়ে ছিলেন শিলিগুড়ি নৌকাঘাটে। বাড়ি ফিরে দেখেন, সব লণ্ডভণ্ড। বাড়িতে চোর ঢুকেছিল। অনেক কিছুই চুরি গেছে। যদিও বাড়ির সামনে দরজা তালাবন্ধ ছিল। চোরেরা কৌশলে পিছন দরজা দিয়ে হানা দেয় বলে জানান তাঁরা। ওই দম্পতির দাদা রাজু গুহ ও ভাইয়ের স্ত্রী জানান বিয়ের সমস্ত গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। কয়েক লক্ষ টাকার অলংকার ছিল বলে জানা গিয়েছে। চুরি যাওয়া সামগ্রীর তালিকা দিয়ে গুহ পরিবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *