প্রসেনজিৎ মাহাতো
বল হাতে নিলেই তঁার মাঝেমধ্যে এই সমস্যা হয়। গুরুতর সমস্যা। বল করলেই রক্ত বমি করছেন। কিছুতেই আর সারছে না। শেষপর্যন্ত ডাক্তারের পরামর্শে ক্রিকেটকে গুডবাই জানালেন অস্ট্রেলিয়ার জোরে বোলার জন হেস্টিংস।
হেস্টিংয়ের রোগটা ডাক্তাররাও ঠিকঠাক ধরতে পারছে না। তিনি চাইছিলেন, আরও কিছু বছর ক্রিকেটটা খেলতে। কিন্তু, ডাক্তার নিষেধ উপেক্ষা করতে পারছেন না।
তিনি বলেন, ‘বল করলেই শরীর খারাপ হচ্ছে। রক্তবমি হচ্ছে। ডাক্তার দেখিয়েছি। কিন্তু, উনিও ঠিক ধরতে পারছেন না। তবে, আন্দাজ করছেন ফুসফুসে কোনও সমস্যা হয়েছে। আমি চেয়েছিলাম আরও কিছুদিন ক্রিকেট খেলতে।’
ডাক্তারের পরামর্শ না শুনলে ভবিষ্যতে যদি বড় কোনও দুর্ঘটনা ঘটে, সেই ঝুঁকি নিতে পারছেন না জন। অস্ট্রেলিয়ার হয়ে খুব বেশি ম্যাচ খেলেননি। টেস্ট খেলেছেন মাত্র একটা। ২৯ টি একদিনের ম্যাচ ও ৯ টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন জন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news