Breaking News
Home / TRENDING / স্বেচ্ছাসেবা: অসহায় শবরদের পাশে দাঁড়াল ঝাড়গ্রামের ক্লাব

স্বেচ্ছাসেবা: অসহায় শবরদের পাশে দাঁড়াল ঝাড়গ্রামের ক্লাব

নিজস্ব সংবাদদাতা:

ঝাড়গ্রাম: ১৫ নভেম্বর

ঝাড়গ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কদমকানন  সিরিশচকের শবর সম্প্রদায়ের লোকেদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে বসে মদ খাওয়া বন্ধ ও মদের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করল একটি ক্লাবের সদস্যরা। শবর পরিবারের কার কি সমস্যা সে খবরও নিল তারা । শবরদের শারীরিক কোনও  সমস্যা আছে কিনা, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করলেন ক্লাব সদস্যরা। সম্প্রতি এলাকায় টিবি রোগের সংক্রমণ দেখা দিয়েছে। আনুমানিক টিবি রোগীর সংখ্যা প্রায় ১০।  এরা সকলেই চিকিৎসাধীন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের বহির্বিভাগে। শবর শিশুদেরও বার বার জ্বর আসায় ও না সারায় তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিন শিরিশচক আইসিডিএস কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মীদের থেকে জানা যায়, এই মুহূর্তে শবর পাড়াতে গর্ভবতী মায়ের সংখ্যা ২২। তাদের নিয়মিত দেখভাল করা হয় কি না সেই বিষয়ে স্বেচ্ছাসেবী ক্লাব সদস্যরা আলোচনা করেন আইসিডিসি কর্মীদের সঙ্গে। লালগড়ের পূর্ণাপানিতে শবরদের মৃত্যুর খবর সামনে আসতেই শহরের সব থেকে বড় শবর পাড়াতে এসেছিল জেলা প্রশাসনের কর্তারা, ছিলেন মহকুমা এবং সিএমওএইচ।
ঝাড়গ্রাম কদমকানন ইউনাইটেড ক্লাব এর পক্ষ থেকে এর আগেও এমন সচেতনতা মূলক প্রচার করা হয়েছে। লালগড়ে সমস্যার কথা কানে আসার পর থেকে লাগাতার প্রচার কর্মসূচি নিয়েছে স্থানীয় ক্লাবটি।

ঝাড়গ্রাম কদমকানন ইউনাইটেড ক্লাব কনভেনার সাগর গুইন ও কোষাধ্যক্ষ দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, অতীতেও আমাদের ক্লাবের সদস্যরা নানা রকম সমাজ কল্যাণ মূলক প্রচার করেছে। আমরা ধারাবাহিক ভাবে সমাজকল্যাণ মূলক প্রচার ও  অসহায়দের সমস্যায় পাশে আছি এবং থাকব। আগামী দিনেও আমরা এইরকম সচেতনতা মূলক কর্মসূচি চালিয়ে যাব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *