নীল বণিক:
রমনের রাজ্যের কমরেডরা এবার আসছে মমতার রাজ্যে। ছত্তিশগড়ে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মাওবাদিদের হিংসা সারা দেশের মানুষ দেখেছেন। ভোটের মুখে মাওবাদিদের হিংসায় প্রাণ গিয়েছে সেনা থেকে সাধারণ মানুষের। বাদ পড়েনি এক চিত্র সাংবাদিকও। রমনের রাজ্যে হিংসা ছড়ানো সেই কট্টর কমরেডরাই এবার বাংলায় ঢুকতে চলেছে চোরাপথে। এমন তথ্যই হাতে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
কয়েকদিনের মধ্যেই রাজ্যের জঙ্গলমহলে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের বেশ কয়েকজন মাওবাদি প্রবেশ করবেন বলে খবর পেয়েছেন কেন্দ্রীয় আইবি দপ্তর। তবে রাজ্যের কোন জঙ্গলে রমনের রাজ্যের হাড়হিম করা সন্ত্রাস ছড়াতে কমরেডরা আসছেন, তা জানতে পারেনি আইবি। মাওবাদিরা কাদের টার্গেট করেছে তাও এই মুহূর্তে অজানা গোয়েন্দাদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news