Breaking News
Home / TRENDING / দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আইনজীবীদের কর্মবিরতি রামপুরহাটে

দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আইনজীবীদের কর্মবিরতি রামপুরহাটে

 

নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট:
মনোনয়ন পত্র তুলে ব্লক থেকে বেরিয়ে আসতেই শাসক দলের হাতে মার খান রামপুরহাট মহকুমা আদালতের আইনজীবী, বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক প্রদ্যোৎ মুখোপাধ্যায়। ওইদিনই তিনি তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস অঞ্চল সভাপতি আকবর আলম, বাবলু শেখ, বদেশ শেখ, কমলেশ শেখ, সামসুল শেখের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে চিকিৎসা করান। কিন্তু পুলিশ এখন তাঁদের গ্রেফতার করেনি। প্রতিবাদে বুধবার থেকে ১ মে পর্যন্ত আদালতে কর্মবিরতির ডাক দিয়েছে বার অ্যাসোসিয়েশন। ফলে এদিন আদালতে কোন মামলার শুনানি হয়নি। প্রদ্যোৎবাবু বলেন, “আমি সিপিআইএম (এল) দলের হয়ে মনোনয়ন পত্র তুলে রামপুরহাট ১ নম্বর ব্লক থেকে বেরিয়ে আসছিলাম। ব্লক চত্বরেই আকবর আলমের নেতৃত্বে আমাকে মারধর করা হয়। আমার মোটরবাইক ভেঙে দেয়। ওই দিনই পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। তারই প্রতিবাদে আইনজীবীদের কর্মবিরতি”।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *