চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শচীন পাইলটের (Sachin Pilot) বিরুদ্ধে যৌন ব্যাভিচারের অভিযোগ আনা হতে পারে, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের বিরুদ্ধে বিদ্রোহ করার পর থেকেই তাঁর ওপর নানা ভাবে চাপ তৈরির চেষ্টা চলছে তাঁর ওপর। ছাই চাপা আগুনের মতই আচমকাই বিদ্রোহ করে বসেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট। তারপর থেকেই নানাভাবে তাঁকে বাগে আনার চেষ্টা করেছে এআইসিসি (AICC)। পাশাপাশি, বিরোধী শিবির থেকে ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা চলেছে। বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির কথাতেই তিনি নাকি দল বিরোধী কার্যকলাপ করে রাজস্থানের নির্বাচিত সরকার ভেঙে দিতে চাইছেন।
এমন পরিস্থিতিতে শচীন পাইলট স্পষ্ট জানিয়ে দেন বিজেপিতে যাওয়ার কোনও প্রশ্ন নেই। তার সঙ্গে বিজেপি (BJP) যোগ প্রমাণ করতে মরিয়া অশোক গেহলোট (Ashok Gehelot)। তারপরই শচীন পাইলটের যৌন কেলেঙ্কারির অভিযোগ আনার ছক কষা হয়েছে বলেই সূত্রের খবর। এই ছকে কোনও আদিবাসী মহিলাকে দিয়ে শচীন পাইলটের বিরুদ্ধে যৌন ব্যভিচারের অভিযোগ আনা হবে। যুবা রাজনৈতিক শচীনের কানে বিরোধী শিবিরের এই পরিকল্পনার কথা পৌঁছে গিয়েছে। তাই তিনিও এ বিষয়ে সাবধানী পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। আদালতে তাঁর পক্ষে সওয়াল করবেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে।
ঘটনাচক্রে এখন তাঁকে লড়াই করতে হচ্ছে নিজের দলের সঙ্গে। কংগ্রেস থেকে তাঁকে বহিষ্কার না করা হলেও, বহিষ্কারের সব রকম পদক্ষেপ নিচ্ছে এআইসিসি। পাশাপাশি নতুন ভাবে তার বিরুদ্ধে আনা হতে পারে যৌন ব্যাভিচারের অভিযোগ। এমন সাঁড়াশি আক্রমণে চাপে আপাতত ধীরে চলো নীতি নিয়েছেন তিনি। দল বিরোধী কোনও মন্তব্য না করে রাজনৈতিক আলাপ আলোচনার পাশাপাশি আইনি যুদ্ধ চালিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন রাজেশ পাইলট পুত্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news