Breaking News
Home / TRENDING / দুই শিশুসহ একই পরিবারের ৬ জন খুন মধ্যপ্রদেশে, পুলিশের গুলিতে জখম হত্যাকারী

দুই শিশুসহ একই পরিবারের ৬ জন খুন মধ্যপ্রদেশে, পুলিশের গুলিতে জখম হত্যাকারী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

মধ্য প্রদেশের একটি ছোট্ট গ্রামে দুই শিশু সহ একই পরিবারের ৬ সদস্যকে ছুরি দিয়ে আঘাত ও কুপিয়ে খুন করার ঘটনা ঘটল। খুন করে পালানোর সময় একজন খুনিকে গ্রামবাসীরা ধরে ফেলে এবং পিটিয়ে হত্যা করে। এবং আরেকজন পালাতে গেলে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এই ভয়াবহ হত্যাকাণ্ডটি হয় বিজাদন্ডি থানার মানেরি গ্রামে।  

পুলিশ সংবাদ সংস্থাকে জানিয়েছে, হরিশ সোনি ও তাঁর ভাই সন্তোষ সোনি সহ পরিবারের ৬ জনকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। ওই ৬ জনের মধ্যে ২ জন শিশুও ছিল। হরিশ ও সন্তোষের মানসিক অসুস্থতা ছিল। তাঁরা সঙ্গে সর্বদাই কুড়ুল রাখত। খুনিরা তাঁদেরই পরিবারের সঙ্গে সম্পর্কিত। পুলিশ আরও জানিয়েছে, খুনিদের ধরতে গেলে তারা পুলিশ কর্মীদের উপর কুড়ুল, তলোয়ার ও লঙ্কার গুঁড়ো নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে একজন খুনি আহত হন।  

এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। শিবরাজ সিংহ চৌহানের সরকারকে নিশানা করে তিনি বলেন, “বিজেপির শাসনকালে মধ্যপ্রদেশে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *