নিজস্ব প্রতিবেদন:
আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। মঙ্গলবার ৬৯ বছরে পদার্পন করবেন তিনি। মোদীর জন্মদিন উপলক্ষে সুরাতের ব্রেডলাইনার বেকারির মালিক ৭ হাজার কিলোগ্রাম ওজনের কেক তৈরির কথা ঘোষণা করল। যে কেকটির দৈর্ঘ্য হবে প্রায় ৭০০ ফুট লম্বা। এছাড়া বলা হয়েছে, সুরাতের সরসানা কনভেনশন সেন্টারে শহরের ৭০০ নামী ব্যক্তি মঙ্গলবার এই কেকটি কাটবেন।
ব্রেডলাইনের মালিক নীতিন পটেল একটি নিউজ ওয়েবসাইটে বলেন, “এটি হবে দুনিয়ার সবথেকে বড় কেক। যা বিশ্বরেকর্ড করবে। এটি বানানোর উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে মোদীর মতো জনগণকে সজাগ করা। এই দিন বিশাল সংখ্যক মোদী সমর্থকরা এক জায়গায় মিলিত হয়ে জন্মদিন পালন করবে।” ব্রেডলাইন বেকারি প্রত্যেকবছর মোদী জন্মদিন উপলক্ষে কেক তৈরি করে এবং তা গরীব শিশুদের মধ্যে বিতরণ করে।
এছাড়াও অতুল বেকারি আদিবাসী এলাকার ৩৭০টি স্কুলের ১২ হাজার শিশুদের খাবার প্যাকেট বিতরণ করবে। বেকারির মালিক অতুল বেকারি বলেন, “এই খাদ্যদ্রব্যগুলো সম্পূর্ণ ভিটামিন সমৃদ্ধ হবে। আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য হল অপুষ্টিমুক্ত ভারত। আমরা সেই কাজে এগিয়ে যাব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news