নীল রায়।
প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের (Rajiv Kumar) কোনও খোঁজ নেই। সিবিআইকে এমনটাই জানাল নবান্ন। সূত্রে খবর, শুধু ডিজি নন রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবও একই মর্মে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। রবিবার ও সোমবার তিন প্রশাসনিক কর্তাকে সিবিআইয়ের তরফে রাজীবের খোঁজ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। সেই জবাবেই এমন উত্তর লেখা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, ডিজি তাঁর চিঠিতে জানিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজীব কুমারের খোঁজ পাচ্ছেন না তাঁরা। রাজীব ও তাঁর নিরাপত্তা রক্ষীর মোবাইল ফোন বন্ধ থাকায় কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ডিজি আরও লিখেছেন, সিবিআইয়ের (CBI) পাঠানো চিঠি ইতিমধ্যেই রাজীবের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সরকারী খাতায় গত ৯ সেপ্টেম্বর থেকে ছুটি নিয়েছেন রাজীব। ছুটি শেষ হবে ২৫ সেপ্টেম্বর। কিন্তু, প্রশাসনিক নিয়মানুযায়ী কোনও পুলিশ প্রশাসক ছুটিতে গেলে, কোথায় যাচ্ছেন তা জানিয়ে যাওয়া রেওয়াজ। কিন্তু, নজিরবিহীন ভাবে রাজীব কুমারের হদিস জানেন না স্বয়ং পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news