Breaking News
Home / TRENDING / কাশ্মীর নিয়ে ভারত পাক উত্তেজনা কমেছে, দাবি ট্রাম্পের

কাশ্মীর নিয়ে ভারত পাক উত্তেজনা কমেছে, দাবি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদন:

কাশ্মীর নিয়ে ভারত-পাক উত্তেজনা কমানো নিয়ে ফের নিজের ভূমিকার কথা উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউসে (White House) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, কাশ্মীর নিয়ে ভারত-পাক উত্তেজনা আগের থেকে কমেছে। আমি শীঘ্রই দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়ে সমস্যা সমাধানের চেষ্টা করব।

২২ সেপ্টেম্বর হিস্টনে (Houston) প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন ট্রাম্প। ওই দিন প্রবাসী ভারতীয়দের নিয়ে মোদীর সঙ্গে ‘হাওডি মোদী’ (Howdy Modi!) অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প। এই প্রথমবার কোনো মার্কিন রাষ্ট্রপতি প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সঙ্গে কবে দেখা করবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। মনে করা হচ্ছে, নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সংযুক্ত রাষ্ট্র মহাসভার’ (UN General Assembly Session) অনুষ্ঠানে ইমরানের সঙ্গে দেখা হতে পারে ট্রাম্পের।

প্রসঙ্গত, কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা (Article 370) তুলে নেওয়ার (Revoked) পর থেকেই ভারত-পাক সম্পর্ক ক্রমশ উতপ্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্ততা ( Mediations) করতে এগিয়ে আসে। কিন্তু ভারত তা মানতে রাজি হয়নি। নয়াদিল্লির দাবি, কাশ্মীর ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে পড়ে সেখানে বাইরের রাষ্ট্র নাক গলাতে পারে না। একমাত্র লাহোর ও সিমলা চুক্তির মাধ্যমে আলোচনা করে সমস্যা সমাধান সম্ভব। তারপরও কাশ্মীর নিয়ে চার বার মধ্যস্ততা করতে ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। কিন্তু ভারত এ বিষয়ে নিজেদের মতামত জানায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *