Breaking News
Home / TRENDING / সাতটি পুজোর উদ্বোধনে আমন্ত্রণ অমিত শাহকে

সাতটি পুজোর উদ্বোধনে আমন্ত্রণ অমিত শাহকে

জয় ঘোষ।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে (Amit Shah) দূর্গাপুজোর উদ্বোধনের জন্য চুড়ান্ত তালিকা দিল্লিতে মেইল -করল রাজ্য নেতৃত্ব। সেই তালিকায় রয়েছে মোট ৭টি দূর্গাপুজো । বিজেপি সূত্রে খবর, সল্টলেকের ২টি পুজো সহ হাওড়া ও কলকাতার বেশ কয়েকটি বড় দুর্গাপুজো কমিটিও রয়েছে এই তালিকায়। সল্টলেকের বিজে ব্লক ছাড়াও সুইমিংপুল এলাকার একটি পুজোর প্রস্তাব তাদের হাতে। দক্ষিণ কলকাতার ২টি পুজো একটি বাদামতলা আষাঢ় সংঘ ও অন্যটি ভবানীপুর বিধানসভা এলাকায়। হাওড়ায় দুটিপুজোর তালিকা পাঠানো হয়েছে দিল্লিতে (Delhi)। একটি শিবপুরে, যে দূর্গাপুজো কমিটির সভাপতি আবার বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। অন্যটি হাওড়া ময়দান এলাকায় বিজেপির অপর সাধারণ সম্পাদক সঞ্জয় সিংয়ের পুজো বলে পরিচিত।

মধ্য কলকাতার প্রদীপ ঘোষের পুজো লেবুতলার পার্কের উদ্বোধন করার আমন্ত্রণ পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই নিয়ে মোট ৭টি পুজোর তালিকা থেকে ১-২টি পূজো উদ্বোধন করবেন অমিত শাহ। শনিবার রাতেই চুড়ান্ত সিদ্ধান্ত আসবে দিল্লি থেকে। কারণ, অমিত শাহ জেড প্লাস পর্যায়ের নিরাপত্তা পান। সেই নিরাপত্তার কারণে নুন্যতম ৪৮ ঘন্টার মধ্যে রাজ্য প্রশাসনকে তাঁর কর্মসূচির গতিবিধি জানাতে হবে। তাই দেবীপক্ষের শুরুতেই চুড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *