নীল রায়।
একটা-দুটো বিজ্ঞাপন নেওয়ায় নাকি তাঁর দলকে রোজ ডেকে বিব্রত করছে সিবিআই। এমনটাই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ”একটা না দুটো বিজ্ঞাপন নিয়েছে, সে কারণে রোজ বিব্রত করছে।” শনিবার মহালয়ায় নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। সেখানে তিনি বলেন, “সিপিএমের পার্টির কাগজ গণশক্তি সরকারি বিজ্ঞাপনে চলত। আমি গর্ব করে বলতে পারি, গত ৮ বছরে একটাও সরকারি বিজ্ঞাপন দিতে দিই না জাগো বাংলায়। একটা আদর্শ মেনে চলি। কোথাও একটা না দুটো বিজ্ঞাপন নিয়েছে, তা নিয়ে রোজ জাগো বাংলাকে বিব্রত করা হয়।”
অতি সম্প্রতি “জাগো বাংলা”র লেনদেনের বিষয়ে জানতে তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন Derek o Brien), প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) ও তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ তথা ফলতার বিধায়ক তমোনাশ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই প্রসঙ্গে এতদিন কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমানের সিবিআই (CBI) সারধা, নারদা ও রোজভ্যালি কাণ্ডে সক্রিয় হওয়ায় দলীয় মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশের দিন নিজের ক্ষোভের কথা প্রকাশ্যে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বলেন,”বিরোধী যখন ছিলাম, পার্থদা আর আমি মিলে জাগো বাংলা শুরু করেছিলাম। এটাকে প্রাত্যহিক করব। সব আস্তে আস্তে হবে। সবাই বিনা পয়সায় লেখেন। নিজের মতো করে লেখেন। অনেককে বলতে শুনেছি, জাগো বাংলা কাগজটা ভালো লাগে। এটা অন্য বিরোধী দলের মতো কুৎসা করে না। দেখলেই ভক্তি হয়। এটা বেঁচে থাকবে ঐতিহ্যের সঙ্গে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news