প্রসেনজিৎ মাহাতো:
নিজের পায়ে হয়তো নিজেই কুড়ুল মারতে চলেছেন রোহিত শর্মা।
ভারতীয় টেস্ট দলে তাঁকে ভাবা হচ্ছে ওপেনার হিসেবে। অনেক প্রাক্তন ক্রিকেটার তাঁর হয়েই কথা বলেছেন। একবার ওপেনার হিসেবে দেখে নেওয়া যেতে পারে রোহিতকে। ঠিক সেই সময়ই ওপেনার হিসেবে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হিটম্যান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্র্যাকটিস টেস্ট ম্যাচে ওপেনিংয়ে নেমে শূন্য রানে ফিরে ট্রোলড হলেন রোহিত। এই প্র্যাকটিস ম্যাচে টিম ম্যানেজমেন্ট চেয়েছিল রোহিতকে দেখে নেবে ওপেনার হিসেবে। তাতে ফেল করলেন তিনি।
টসে জিতে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ২৭৯ রান তোলে। রোহিত ও মায়াঙ্ক ওপেন করতে নামেন। আট বলের মাথায় আউট রোহিত। ফিলল্যান্ডারের বলে ক্লাসেনের হাতে ক্যাচ আউট হন। টেস্টে ওপেন করতে গেলে রোহিতকে আরও ঘাম ঝরাতে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news