চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আশার খবর শোনালেন সেরাম ইনস্টিটিউটের (Serum Institute of India) সিইও আদার পুনাওয়ালা। জানিয়ে দিলেন, ডিসেম্বরের মধ্যেই তৈরি হয়ে যেতে পারে অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিশিল্ড (Covishield)। পুনাওয়ালা জানান, এই ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে ডিসেম্বরের শুরুতেই তা তৈরি হয়ে যাবে। বিশ্বজুড়ে অক্সফোর্ডের অস্ত্রাজেনাক AstraZeneca) ভ্যাকসিনটির তৃতীয় পর্বের ট্রায়াল চলছে। সেটিই ভারতে কোভিশিল্ড হিসেবে ধরা দেবে। জানা গিয়েছে, সেই ট্রায়াল আর মাস খানেকের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। তেমনটা হলে চলতি বছরই কাঙ্খিত করোনা ভ্যাকসিন চলে আসবে ভারতের হাতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে আদার পুনাওয়ালার (Adar Punawala) কথায়, “সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই ট্রায়াল শেষ হয়ে যাবে। তাহলে জানুয়ারিতেই ভারতে আত্মপ্রকাশ করবে এই ভ্যাকসিন। তবে ব্রিটেনে ট্রায়ালের উপর পুরোটা নির্ভর করছে।”
আদার পুনাওয়ালা বলেন, “আগামী বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই ভ্যাকসিনের ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডোজ তৈরি হয়ে যাবে।” মনে করা হচ্ছে, ১০ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে কোভিড ভ্যাকসিন। তবে পুরোটাই নির্ভর করছে ব্রিটেনে এই ভ্যাকসিনের ট্রায়ালে কী তথ্য উঠে আসে, তার উপর। ভ্যাকসিনটি সবুজ সংকেত পেয়ে গেলেই এমার্জেন্সি-ব্যবহারের জন্য লাইসেন্সের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে সেরাম কর্তা আদার পুনাওয়ালা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news