Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া রিপোর্ট রাজ্যপালের, ক্ষুব্ধ তৃণমূল

পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া রিপোর্ট রাজ্যপালের, ক্ষুব্ধ তৃণমূল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে বৈঠক করেন এ রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনখড়। তার আগে বুধবারই তিনি পৌঁছেছিলেন দিল্লিতে। সেই বৈঠকেই রাজ্যে আল-কায়দার জাল বিস্তার, অবাধে বোমা তৈরির কারখানার রমরমা বলে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। পরে সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করেন, আমলাদের কি রাজনৈতিক কাজের জন্য ব্যবহার করা হচ্ছে? নাম না করে ফের সরাসরি নিশানা করলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থকে। প্রশ্ন তুললেন, অবসরপ্রাপ্ত ডিজি এই পদ পেয়ে কী করছেন? এর বিরোধিতায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছে শাসকদল তৃণমূল।

রাজ্যপাল বলেছেন, “এ রাজ্যে একজন নিরাপত্তা উপদেষ্টা আছেন, যিনি অবসরপ্রাপ্ত ডিজিও। কিন্তু তিনি কী করছেন? শুধুই কি রাজনৈতিক কাজে যুক্ত থাকাই তাঁর কর্তব্য?” তিনি আরও বলেন, “যে রাজ্যের আইপিএস ও আমলাদের সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চেয়ে বারবার বার্তা পাঠিয়েছেন। কিন্তু কেউ তাতে সাড়া দেননি। এমনকী মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টি আনার পরও লাভ হয়নি।” নাম না করে এই বক্তব্যে যে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে নিশানা করেছেন ধনকড়, তা স্পষ্ট।

রাজ্যপালের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস (TMC)। এক বিবৃতিতে তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) প্রশ্ন তোলেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল আসলে বিজেপি লাউডস্পিকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন না বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন?” তিনি আরও বলেন, “এর আগে ৯৯ বার এই কাজ করেছেন। এবার শততম বার তিনি একাজ করলেন। আরও একবার মিথ্যা ঝুড়ি নিয়ে দিল্লি গেলেন। পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণভাবে উৎসব পালন করেছে। কোটি কোটি মানুষ উৎসবে সামিল হয়েছেন। আর উনি রাজভবনের গরিমা ক্ষুণ্ন করেছেন।”

ছবি সৌজন্য : এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *