Breaking News
Home / TRENDING / কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত তিন বিজেপি নেতা

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত তিন বিজেপি নেতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

জঙ্গি হামলায় নিহত ৩ বিজেপি কর্মী, আতঙ্কের ছায়া কুলগ্রামে। গতকাল রাত ৮টা ২০ মিনিট নাগাদ জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) কুলগ্রামে জঙ্গি হামলা হয়। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে ওই ঘটনা ঘটার সময় ওয়াই কে পোরা অঞ্চল দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন ৩জন বিজেপি কর্মী। ঠিক সেই সময়ই তাদের গাড়ির ওপর হামলা চালায় জঙ্গিরা। আর তারপরই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। এলোপাথাড়ি গুলি বর্ষণের ফলে তিনজনেই জখম হন গুরুতরভাবে। রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই এই তিনজন ব্যক্তির মৃত্যু হয়েছিল।
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে নিহত এই তিন বিজেপি কর্মীর নাম ফিদা হুসেন ইয়াট্টু, উমের রশিদ বেগ এবং মহম্মদ রমজান। নিহত এই তিনজন বিজেপি (BJP) কর্মীই ওয়াই কে পোরার বাসিন্দা। কে বা কারা এই হামলার সাথে জড়িত রয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোন জঙ্গি সংগঠনই। এই হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরো জোরদার করা হয়েছে এই অঞ্চলে নিরাপত্তা। নিহত ৩ বিজেপি কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে লিখেছেন ” আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। নিহত ওই তিন যুবক জম্মু-কাশ্মীরের দারুণ কাজ করেছিলেন। তাদের শোকোস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওদের আত্মার শান্তি কামনা করি”।

প্রসঙ্গত মেহবুবা মুফতি, ওমর আব্দুল্লাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। যদিও এর আগে জুলাই মাসেই উপত্যকায় খুন হন এক বিজেপি যুব নেতা। শেখ ওয়াসিম বারিকে খুন হতে হয় জঙ্গিদের হাতে। যদিও ওই যুবনেতার ভাই এবং বাবাও নিস্তার পাননি জঙ্গিদের হাত থেকে। প্রাথমিক তদন্তের পর জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান ঘটনায় সম্ভবত হাত রয়েছে লস্কর-ই-তৈবা বা জইশ-ই-মহম্মদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *