নিজস্ব সংবাদদাতাঃ
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত জট কাটল সিরিয়ালের। কাল থেকেই শুরু হচ্ছে শ্যুটিং। আজ নবান্নে শিল্পী ও প্রযোজকদের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী নিজেই একথা জানালেন। বৃহস্পতিবার বিকেলে নবান্নে উপস্থিত হন সৌমিত্র চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, নিশপাল সিং রানে, অরিন্দম গাঙ্গুলী, শৈবাল ব্যানার্জি, স্বরূপ বিশ্বাস, স্নেহাশিষ চক্রবর্তী প্রমুখ। সভা শেষে জানান হল শুক্রবার থেকেই শুরু হচ্ছে শুটিং। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, সব পক্ষকে নিয়ে গঠন করা হচ্ছে জয়েন্ট কনসিলিয়েশন কমিটি। যে কমিটিতে থাকছেন অরূপ বিশ্বাস, ফিরহাদের মতো দুজন মন্ত্রী, থাকছেন অভিনেতা অভিনেত্রীদের প্রতিনিধি, কলাকুশলী, প্রযোজকদের ও চ্যানেলের প্রতিনিধি। এই কমিটির মুখ্য উপদেষ্টা করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ১ মাস অন্তর শিল্পী, কলাকুশলী ও প্রযোজকদের যাবতীয় সুবিধা অসুবিধা নিয়ে এই কমিটি বৈঠক করবে। প্রয়োজন মতো সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রী বলেন, ১৫ তারিখের মধ্যে পাওনা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে প্রযোজকদের।
বিষয়টি নিয়ে পরিস্কার কোনও সিদ্ধান্তের কথা জানান হয়নি অবশ্য। ওভারটাইম নিয়েও কিছু বলা হয়নি। তবে মুখ্যমন্ত্রী ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথায় বোঝা গেল, যে দুই দাবি নিয়ে গোলমাল তা নিয়ে এবার মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া জয়েন্ট কনসিলিয়েশন কমিটি বৈঠক করে সিদ্ধান্ত নেবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news