নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা:
কারো হাতে টিন, কারো বা হাতে বিস্কুটের বাক্স। তাতেই কেরলের বানভাসী মানুষদের জন্য টাকা সংগ্রহ করছে রণদীপ, তিয়াস হৈমন্তীরা। নিজেদের
টিফিন খরচের পয়সাটাও বাঁচিয়ে
কেরলের ত্রাণতহবিলে দিয়ে দিয়েছে এই ছাত্রছাত্রীরা। এবার তাদের পাশে দাঁড়ালেন বনগাঁর কবি-সাহিত্যিক ও শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল থেকে বনগাঁ স্টেশন, বাজার সহ বিভিন্ন এলাকায় টাকা সংগৃহ করেন তারা। এর আগে অসম, রাজ্যের মেদিনীপুরের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছিল এই ছাত্র- ছাত্রীরা।ছাত্রছাত্রীরা টিফিনের খরচের টাকাদিয়েছে ত্রাণের বাক্সে। সেই টাকা দ্রুতপাঠানো হবে কেরলের বানভাসিদের কাছে। এদিন প্রায় ১৬ জন ছাত্রছাত্রী এই কাজে যোগ দেয়। ছাত্রছাত্রীদের ইচ্ছা ৫০ হাজার টাকা তুলে দেওয়া। যদি সম্ভব হয় তাহলে নিজেরাই কেরলের বন্যা দুর্গতদের হাতে এই টাকা তুলে দেবে তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news