Breaking News
Home / TRENDING / টলি জট ছাড়াতে কনসিলিয়েশন কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

টলি জট ছাড়াতে কনসিলিয়েশন কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ

টলি জট মেটাতে নতুন কমিটি তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটির নাম জয়েন্ট কনসিলিয়েশন (কনসিলিয়েটরি) কমিটি। কমিটির চেয়ারম্যান অরূপ বিশ্বাস, উপদেষ্টামন্ডলী তো রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম গাঙ্গুলি, নিসপাল সিং রানে, শৈবাল ব্যানার্জি, শ্রীকান্ত মোহতা, স্বরূপ বিশ্বাস, অপর্ণা ঘটক, লীনা গাঙ্গুলি, চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে রয়েছেন স্টার জলসা থেকে সাগ্নিক ঘোষ, জি বাংলার পক্ষে সম্রাট ঘোষ, কালারস বাংলার পক্ষে রাহুল চক্রবর্তী।

উল্লেখ্য, শিল্পী ও কলাকুশলীরা একাধিক দাবিতে ধর্মঘটে চলে গেছিলেন। ফলে টালিগঞ্জ স্টুডিওপাড়া কদিন ধরেই স্তব্ধ ছিল। সমাধান সূত্র মিলছিল না। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাল থেকে শুরু হচ্ছে শ্যুটিং। তাঁর নির্দেশি তৈরি হল নতুন এই কমিটি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *