Breaking News
Home / TRENDING / উন্নাও মামলা সরছে দিল্লিতে, ৭ দিনে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের, দল থেকে বহিষ্কৃত সেঙ্গার

উন্নাও মামলা সরছে দিল্লিতে, ৭ দিনে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের, দল থেকে বহিষ্কৃত সেঙ্গার

ওয়েব ডেস্ক:

উন্নাও ধর্ষণ কাণ্ডে একধিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের। এবার শীর্ষ আদালতের নির্দেশে গণধর্ষণ-কাণ্ডের সঙ্গে যুক্ত ৪টি মামলাকেই লখনউ থেকে সরিয়ে আনা হবে দিল্লিতে। পাশাপাশি যে ঘটনার পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নির্যাতিতা ও তাঁর আইনজীবী, সেই দুর্ঘটনার তদন্ত সিবিআইকে সাত দিনের মধ্যে শেষ করতে বলল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, এ দিন সিবিআই অফিসারদের তলব করে শীর্ষ আদালত। এদিকে অভিযুক্ত উত্তরপ্রদেশের বিধায়ক কুলদীপ সেঙ্গারকে বহিষ্কার করল বিজেপি।

প্রসঙ্গত,  উন্নাও মামলার গতিপ্রকৃতি জানতে বৃহস্পতিবার, সিবিআইয়ের ‘অফিসারদের সুপ্রিম কোর্টে ডেকে পাঠায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এরপরই মামলাগুলিকে দিল্লিতে নিয়ে আসার নির্দেশ দেয় বিচারপতিদের বেঞ্চ। একইসঙ্গে এদিন উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতিরা। উত্তরপ্রদেশ সরকারকে নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্যেরও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

এদিকে লখনৌয়ের হাসপাতালে নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। যদিও সুপ্রিম নির্যাতিতাকে দিল্লির এইমসে নিয়ে আসার নির্দেশ দেয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *