Breaking News
Home / TRENDING / পাক অধিকৃত কাশ্মীর ভারতের মানচিত্রে আনার দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীর ভারতের মানচিত্রে আনার দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী

ওয়েব ডেস্কঃ

 

ভারতীয় মানচিত্র পরিবর্তন করার দরকার রয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি বলেন, নতুন মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিত-বালুচিস্তান ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। 

 

৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার প্রসঙ্গে মঙ্গলবার এক কর্মসূচিতে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, “আপনারা আমাদের সীমা নিয়ে কথা বলছেন। যা আপনাদের অধিকার নেই। ওনাদের সীমা আমাদের থেকে অনেক বড়। যেদিন পাক অধিকৃত কাশ্মীরের গিলগিত-বালুচিস্তান ভারতের মানচিত্রের মধ্যে আসবে সেদিন তা সম্পূর্ণ হবে।” 

 

কেন্দ্রীয় মন্ত্রী জম্মু-কাশ্মীর সীমার মধ্যে অবস্থিত গ্রামগুলোতে কেন্দ্রীয় যোজনা কার্যক্রম নিয়ে বলেন, আমরা বিপরীত চিন্তাধারার মানুষদের সঙ্গে নিয়ে বিবাদ মিটিয়ে একসঙ্গে পথ চলি। কাশ্মীর নিয়ে যেটা বলা হচ্ছে, সেটা মিথ্যে। আমরা কাশ্মীরিদের সবরকম ভাবে সাহায্য করছি। তাই কাশ্মীর সম্পূর্ণ আমাদের অধিকার। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *