নিজস্ব সংবাদদাতাঃ
‘নার্সিসিজম’ কি ভালো?
এমনিতে আমাদের সমাজ যে ক্রমশ অতি আত্মকেন্দ্রিকতায় আক্রান্ত তা বলা বাহুল্য। বিশেষত আজকের ছেলেমেয়েরা যে নিজেরটা ভালো বুঝে নেয়, এবং অন্যের ভালো-মন্দের বিষয়ে উদাসীন তা অধিকাংশ ক্ষেত্রেই সত্যি। এবং সেই সত্যিকে মোটেই ভাল চোখে দেখা হয় না। কিন্তু ইউরোপের একদল গবেষক সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তাঁদের গবেষণা অনুযায়ী যারা নার্সিসিস্ট বা অতিরিক্ত আত্মকেন্দ্রিক তাঁরা সকলেই অসুস্থ নন। বরং এই ছেলেমেয়েরাই পরীক্ষায় ভালো ফল করছে, ‘ভালো’ ছেলেদের হারিয়ে দ্রুত জীবনে সফল হচ্ছে।
দক্ষিণ আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরের জগৎবিখ্যাত কুইন ইউনিভার্সিটির গবেষকেরা অতি অন্তর্মুখী ছাত্রছাত্রীদের নিয়ে গবেষণা করে দেখেছেন, এরা মোটেই কোনওরকম মানসিক সমস্যার শিকার নয়। বরং আত্মকেন্দ্রিক হওয়ার কারণে এই ধরনের ছেলেমেয়েরা অনেক বেশি আত্মবিশ্বাসী, এদের মনের জোর সাধারণের তুলনায় কয়েক গুণ বেশি। এরা মনে মনে নিজেকে সেরা বলে মনে করে। স্বভাবতই এর ফলে জীবনের যে কোনও দৌড়ে এরা আগেভাগে জিতে থাকে। কারণ ‘মেন্টাল টাফনেস’।
তবে প্রধান গবেষক কোস্তাস পাপাজিওরজিঔ এবং তাঁর সহকারিদের মতে, ‘দু’ধরনের নার্সিসিস্ট চরিত্র হতে পারে। যার একটি মানসিক সমস্যা অবশ্যই। কিন্তু অন্যটি সাধারণ আত্মকেন্দ্রিকতা। যা মোটেই অশুভ নয়। বরং আজকের ‘রাফ অ্যান্ড টাফ’ দুনিয়ার সঙ্গে পাল্লা দিতে জরুরি।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স’ জার্নালে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news