ডম্বরুপাণি উপাধ্যায় :
দিলীপ ঘোষ আর রাহুল সিংহকে পাশে নিয়েই মুকুল রায়ের গুরুত্ব বোঝালেন অমিত শাহ।
পুরুলিয়ায় সভা মঞ্চে উঠে জনতার দিকে হাত নেড়ে অভিবাদন জানিয়ে মাথা নিচু করে নমস্কার করলেন শাহ। ওদিকে তখন তাঁর জন্য বিরাট মালা নিয়ে হাজির দলীয় কর্মীরা। অন্যান্য ডানপন্থী দলের মতোই তখন সর্বভারতীয় নেতার সঙ্গে এক ফ্রেমে বন্দি হওয়ার জন্য উৎসাহিত বিজেপির রাজ্য নেতারা। পদাধিকার বলেই সভাপতির পাশে দাঁড়িয়ে পড়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ।
কিন্তু…
তাঁর যে সেই অর্থে কোনও পদ নেই!
তিনি সভাপতির সঙ্গে এক ফ্রেমে দাঁড়াবেন কোন অধিকারে!
তিনি পিছন দিকে খানিকটা তফাতেই ছিলেন।
তিনি সেনাপতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাপতি। বাকিদের তুলনায় অভিজ্ঞতায় ও রাজনৈতিক প্রাজ্ঞতায় অনেকটাই এগিয়ে থাকা সেনাপতি।
তবু এখনও পর্যন্ত বিজেপিতে ‘নাথিং অফিসিয়াল অ্যাবাউট ইট।’
তার ওপর দীর্ঘদেহী রাহুল সিংহের আড়ালে ঢাকা পড়ে গেছিলেন অনতিদীর্ঘ মুকুল।
বিষয়টি নজর এড়ায়নি অমিত শাহের। দ্রুত হাতের ইশারায় নিজের পাশে মুকুলকে ডেকে নিলেন তিনি।
মঞ্চে উপস্থিত নেতাদের তো বটেই সমবেত জনতাকেও বুঝিয়ে দিলেন পদ আর মর্যাদা সব সময় একসঙ্গে আসে না। এখনও পর্যন্ত বিজেপিতে মুকুলের পদ না থাকলেও মর্যাদা যে কোনও অংশে কম নেই তা নিমেষেই বোঝালেন অমিত।
অমিতের ডান পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হলেন মুকুল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news