নীল বণিক:
বুধবারই কলকাতায় অমিত শাহ বার্তা দিয়েছিলেন লোকসভা নির্বাচনে তৃণমূলকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। এ রাজ্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে অত্যন্ত উৎসাহী সে কথাও জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । এরপর দিল্লি সূত্রে খবর, এবার এ রাজ্যে আসতে পারেন মোদি। রাজ্যে তৃণমূল বিরোধী সুর চড়া করতে আগামি ডিসেম্বর মাসেই রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদি। তবে প্রতিবারের মতো তিনি এবার শুধু জনসভা করে থেমে থাকবেন না। রাজ্য বিজেপির সাংগঠনিক নানা দিক নিয়েও আলোচনা করবেন দেশের প্রধানমন্ত্রী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news