নিজস্ব সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন, দেশের তৃণমূল স্তরের কাজে মেয়েদের অবদান সবচেয়ে বেশি। বিশেষত কৃষি এবং ডেয়ারির কথা উল্লেখ করেন তিনি। আজ সকালে ‘নরেন্দ্র মোদী(নামো)’ অ্যাপের মাধ্যমে দেশের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ ভারতের অসংখ্য মহিলা দেশের সমস্ত ধরনের কর্মযোজ্ঞের সঙ্গে যুক্ত। এই দেশের কৃষি ব্যবস্থা ও ডেয়ারি ব্যবসা মহিলাদের ছাড়া তো ভাবাই যায় না।’
বৃহস্পতিবার সকালের ভিডিও কনফারেন্সের অন্যতম উদ্দেশ্য ছিল গ্রামের মহিলাদের কর্মগোষ্ঠীগুলির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন। সোমবার এই মর্মে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী, ‘সাড়া ভারতের মহিলাদের দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজের অভিজ্ঞতা শুনতে আগ্রহী আমি। কী দারুণ নিষ্ঠার সঙ্গে তারা তৃণমূল স্তরে পরিবর্তন আনছেন।’
বৃহস্পতিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যে সংস্থাগুলি সরাসরি অংশগ্রহণ করে তাদের মধ্যে ছিল ‘দিনদয়াল অন্দ্যোদয় যোজনা’, ‘ন্যাশানাল রুরাল লাইভলিহুড মিশন’, ‘দিনদয়াল উপাধ্যায় গ্রামীন কৌশল্যা যোজনা’ এবং ‘রুরাল সেলফ ট্রেনিং ইন্সটিটিউট।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news