নীল বণিক
তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা কর্মসূচি করার সিদ্ধান্ত নিল বিজেপি। দলীয় সূত্রের খবর ৩রা অগস্ট বিজেপির কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মূলত বিজেপির সর্বভারতীয় সভাপতির নেতৃত্বেই ৩রা অগস্ট আইন অমান্য কর্মসূচি পালন করবে বিজেপি। বিধানসভা অভিযানের মাধ্যমে অমিত শাহ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামতে চান বলে দলীয় সূত্রের খবর। বিধানসভা অভিযানের আগে অমিত শাহ রানি রাসমনি রোডে একটি সভা করবেন। সেই সভায় দলের রাজ্য নেতৃত্বের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত একুশে জুলাইের সভা তৃণমূলের যুব সংগঠনের উদ্যোগে হয়। তাই ৩রা অগষ্ট বিজেপির বিধানসভা অভিযানও রাজ্য বিজেপির যুব সংগঠন যুব মোর্চার উদ্যোগে হবে। সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী পূনম মহাজনও বিধানসভা অভিযানের কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news