নিজস্ব সংবাদদাতাঃ
বুধবার থেকে গুলিযুদ্ধ চলছিল৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার সেনার গুলিতে নিহত হল আরও এক জঙ্গি৷ কাশ্মীরের কুপওয়ারায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে৷ কান্দি জঙ্গলে লুকিয়ে ছিল এই জঙ্গিরা৷
সেনা সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় নতুন করে গুলিযুদ্ধ শুরু হয়৷ এর আগে দফায় এক জঙ্গি নিহত হয়েছিল৷ সবমিলিয়ে বুধবার থেকে চলা লড়াইয়ে ২ জঙ্গি নিহত হল৷ কান্দি জঙ্গলে এখনও চলেছে সেনা-জঙ্গি লড়াই৷ বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় দ্বিতীয় জঙ্গির দেহ৷ গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে অন্য জঙ্গিরা৷ কান্দির সাদু গঙ্গা এলাকায় চলছে চিরুনি তল্লাশি৷
মঙ্গলবার কূপওয়াড়ায় তল্লাশিতে নামে সেনাবাহিনী৷ সেদিন কান্দি জঙ্গলে গুলির লড়াইয়ে এক আর্মি কম্যান্ডো শহিদ হন এবং আহত হন আরও একজন৷
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news