Breaking News
Home / TRENDING / রাজ্যে এনআরসি রুখতে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য সরকার, সঙ্গে বাম-কংগ্রেস

রাজ্যে এনআরসি রুখতে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য সরকার, সঙ্গে বাম-কংগ্রেস

ওয়েব ডেস্ক:

রাজ্যে এনআরসি রুখতে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য সরকার। একযোগে এই প্রস্তাবের সঙ্গে রয়েছে বাম ও কংগ্রেস। বুধবার বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অবশ্যই প্রস্তাবের বিপক্ষে দাঁড়িয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি বিরোধিতা করে আগামী ৬ সেপ্টেম্বর সরকারিভাবে প্রস্তাব আনা হবে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা হবে বিধানসভায়, আলোচনায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বিগত লোকসভা ভোটের প্রচারপর্ব থেকেই এনআরসি’র বিরোধিতা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে একাধিক সভায় সুর চড়িয়েছিলেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে কেন্দ্রকে বুঝিয়ে দিয়েছেন যে, পশ্চিমবঙ্গে এনআরসি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। পাশপাশি অসমে চূড়ান্ত নাগরিকপঞ্জির তালিকা প্রকাশ পাওয়ার পর, এবং তা থেকে ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা।

রাজনৈতিক মহলে গুঞ্জন, অসমের পর নাকি পশ্চিমবঙ্গেও নাগরিকপঞ্জি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাই আগেভাগেই  বিরোধিতা শুরু করল শাসকদল। এক্ষেত্রে অবশ্য পাশে রয়েছে বাম ও কংগ্রেসও।

উল্লেখ্য, বুধবারই বিধানসভার কমিটির বৈঠক বসে। তাতে সরকারপক্ষ, বাম-কংগ্রেস প্রস্তাব আনার সিদ্ধান্ত শিলমোহর হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *