Breaking News
Home / TRENDING / সব্যসাচীকে দেখে মুচকি হাসি সুজিত বসু মহলে

সব্যসাচীকে দেখে মুচকি হাসি সুজিত বসু মহলে

নীল বণিক

 

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে ঘিরে এখন দু’দলে বিভক্ত তৃণমূল কংগ্রেস। সব্যসাচীকে বিপাকে দেখে তাঁর বিরোধী গোষ্ঠী সুজিত বসু, কৃষ্ণা চ্যাটার্জি, তাপস চ্যাটার্জিরা মুচকি হাসছেন। সল্টলেকে তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীকে আদালতে যাওয়ার মন্ত্রণা দিচ্ছেন দলেরই একাংশ। এমনকি তাঁকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাও করছেন তৃণমূলেরই অন্দরের একাংশ। এদিকে সব্যসাচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠায় অস্বস্তিতে রয়েছে দল। প্রকাশ্যে এসে বিধাননগরের মেয়রকে সমর্থন করছেন না কেউই। নারদা কাণ্ড প্রকাশ্যে আসতেই একের পর এক নাম উগড়ে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু সব্যসাচীর ঘটনায় আপাতত মুখে কুলুপ তাঁর সমর্থকদের।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *