নীল বণিক
রাজ্য বিজেপির সদর দফতরে বৈঠক করলেন রাজ্যের প্রাক্তন আমলারা। প্রাক্তন ডিজিপি দীনেশ বাজপেয়ি, সুজিত ঘোষ, দেবকুমার মুখার্জি সহ একাধিক প্রাক্তন পুলিশ কর্তা এই বৈঠক উপস্থিত ছিলেন। এই প্রাক্তন পুলিশ কর্তাদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের পুলিশ মহল দলদাসে পরিণত হয়েছে। রাজ্য পুলিশের ডিজি সহ কলকাতার পুলিশ কমিশনার সকলেই শাসক দলের কর্মী, বক্তব্য প্রাক্তন আইপিএস সুভাষ অধিকারীর। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিরোধী দলের কর্মীদের পুলিশ ফাঁসাচ্ছে , তাই এই দলদাস পুলিশের বিপরিতে কাজ করতে মাঠে নামবেন প্রাক্তন আমলারা। এছাড়াও রাজ্যের বেশ কয়েকজন পুলিশ কর্তার বিরুদ্ধে সরাসরি দিল্লিতে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন আইপিএসরা। প্রয়োজনে এই আইপিএস কর্তারা জেলায় জেলায় গিয়ে দলদাস পুলিশকর্মীদের বিরুদ্ধে লড়বেন তাঁরা বলে জানা গিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news