Breaking News
Home / TRENDING / আদালতের নির্দেশে বহাল মুকুলের ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা

আদালতের নির্দেশে বহাল মুকুলের ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা

নীল বণিকঃ

কলকাতা হাইকোর্টের নির্দেশে বহাল থাকছে মুকুল রায়ের ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা। বিজেপি নেতা মুকুল রায়কে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নিরাপত্তা দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৭ সালে মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর ” ওয়াই ” ক্যাটাগরি নিরাপত্তা কেন ? এই প্রশ্নেই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তাঁর বক্তব্য ছিল, মুকুল রায় না সাংসদ, না বিধায়ক। রাজ্যের মানুষের টাকায় কেন একজন রাজনীতিক ব্যক্তিকে এই নিরাপত্তা দেওয়া হবে? ডিসেম্বর মাসে ভার প্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করে জানতে চাওয়া হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে মুকুল রায়কে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে? এদিন সেই মামলার শুনানিতে অ্যাডিশনাল সলিশিটর জেনারেল কৌশিক চন্দ সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকা দেখিয়ে জানান, ‘কেন্দ্র মনে করলে যে কারও নিরাপত্তা ব্যবস্থা করতে পারে। কেউ নিরাপত্তা হীনতা বোধ করে যদি নিরাপত্তা চায় তাহলে সরকারের তাকে নিরাপত্তা দেওয়া কর্তব্য। মুকুল রায় নিজেই কেন্দ্রীয় স্বরাস্ট্র দফতরে চিঠি দিয়ে জানিয়েছিলেন তাঁর ওপর প্রাণঘাতী হামলা হতে পারে। নিরাপত্তার স্বার্থে তিনি কেন্দ্রের কাছে লিখিতভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে বলেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *