Breaking News
Home / TRENDING / অসমে হেনস্থার প্রতিবাদে তৃণমূলের কালা দিবস শনি ও রবি

অসমে হেনস্থার প্রতিবাদে তৃণমূলের কালা দিবস শনি ও রবি

নিজস্ব সংবাদদাতাঃ

আজ সাংবাদিক সম্মেলনে অসমের নাগরিক পঞ্জী নিয়ে সোচ্চার হলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ৪০ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি অসম সরকারকে অমানবীক বলেন শিক্ষা মন্ত্রী।

তৃণমূলের প্রতিনিধি দলকে বিমানবন্দরে আটকে দেওয়া প্রসঙ্গে পার্থ বলেন, এই ঘটনা নিন্দনীয়। যাঁরা গেছিলেন তাঁরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য গেছিলেন। তাঁদের অগণতান্ত্রিক ভাবে আটকানো হয়েছে, লাঞ্ছনা করা হয়েছে।

তৃণমূলের মহাসচীবের ঘোষণা করেন, এই ঘটনার প্রতিবাদে আগামীকাল ও রবিবার রাজ্যে জুড়ে কালো ব্যাচ পরে কালা দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। মিছিলে স্লোগান দেওয়া হবে—দানবীক সরকার আর নেই দরকার। পার্থ চট্টোপাধ্যায় বলেন, আজ যে সব নেতা এনআরসি-তে মজেছেন কাল তাঁদের ঢোক গিলতে হবে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *